• Home
  • জেলার খবর
  • মহুয়া মৈত্রের উপর ডিম হামলার নিন্দা ভারত প্রগতিশীল মহিলা সমিতির

মহুয়া মৈত্রের উপর ডিম হামলার নিন্দা ভারত প্রগতিশীল মহিলা সমিতির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর ডিম হামলা ঘটনার তীব্র নিন্দা করল সিপিআই (এম-এল) লিবারেশনের গণসংগঠন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি। বৃহস্পতিবার দলের রাজ্য কমিটি ধিক্কার জানিয়ে দাবি করেছে যে বিষয়টি বেশ উদ্বেগজনক এবং এটা হতে পারে না কোনও গণতান্ত্রিক রাজ্যে। এখানেই শেষ নয়, ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি তোলা হয়েছে তাদের তরফ থেকে।

বুধবার কালীগঞ্জে মহুয়া মৈত্র তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকালীন দলীয় কার্যালয়ের বাইরে জাতীয় সড়কে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হন হাতে কালো পতাকা নিয়ে এবং তাঁরা ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এরপর উগ্র হয়ে যায় পরিস্থিতি। পার্টি অফিসের জানালায় ছোঁড়া হয় ডিম, পাথর ও কাদা। তৃণমূল সাংসদের দাবি, তাঁর গায়ে একটি ডিম লেগেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর বক্তব্য, বিজেপির বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। অবশেষে সেই পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে আসেন।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআই (এম-এল) লিবারেশনের গণসংগঠন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি। বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির অভিযোগ, “ধিক্কার যেভাবে সাংসদকে তাক করে বিজেপি বাহিনী সংগঠিত হামলা চালিয়েছে। উন্মত্ত ভিড় কেন্দ্রীয় বাহিনী সরায়নি, তা সাংসদের ভিডিয়ো থেকেই দেখা যাচ্ছে।” তাদের আরও অভিযোগ, “পুলিশের সামনে বিজেপির পতাকা নিয়ে বিরোধী রাজনৈতিক কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম ছোড়া, কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং জনবিক্ষোভের নামে হেনস্থা করাকে স্বাভাবিক করার যে টেনডেন্সি দেখা যাচ্ছে, তা বেশ চিন্তাজনক। এটা কোনও গণতান্ত্রিক রাজ্যে হতে পারে না।” পাশাপাশি দাবি তোলা হয়েছে ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও। এবার দেখার বিষয় যে এই ডিম হামলার বিরুদ্ধে বিরোধী দলগুলি একজোট হয়ে ময়দানে নামতে পারে কিনা।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top