• Home
  • জেলার খবর
  • বেলডাঙা অশান্তি: হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

বেলডাঙা অশান্তি: হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Image

দেবজিৎ মুখার্জি: বেলডাঙা অশান্তি মামলায় নয়া মোড়! কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। অর্থাৎ এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ জানানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে। ঘটনাকে কেন্দ্র করে যে বঙ্গ রাজনৈতিক মহলের আলোচনার মোড় অন্য দিশা নেবে, তা না বললেও চলে। বলা ভালো, বিষয়টি নিয়ে জোড় শোরগোল পড়বে।

প্রসঙ্গত, ঝাড়খন্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ায় বেলডাঙায়। রীতিমতো তোলপাড় চলে সেই অঞ্চলে। রেল-সড়ক অবরোধ থেকে শুরু করে টায়ার জ্বালানো সবটাই দেখা যায়। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের বক্তব্য, তাঁকে হত্যা করা হয়েছে। যদিও পরিস্থিতি কোনভাবে নিয়ন্ত্রণে আনা হলেও পরেরদিনও দেখা যায় তীব্র অশান্তি। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছায়। এমনকি জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্তও। সেখানে জানানো হয় যে দরকার পড়লে কেন্দ্র এনআইএর সাহায্য নিতে পারে তদন্তের ক্ষেত্রে। শুধু তাই নয়, এটাও জানানো হয় যে রাজ্য চাইলে বাড়তি বাহিনী চাইতে পারবে কেন্দ্রের থেকে। এরপরই এনআইএকে তদন্তের দায়িত্ব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

গত শনিবার সেখানে যান জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ৮ জন অফিসার। প্রথমে তাঁরা থানায় যান এবং আলোচনা করেন পুলিশ অফিসারদের সঙ্গে। তাঁদের তরফ থেকে ইউপিএ ধারা যোগ করা হয়েছে বলে খবর। এরই মাঝে জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার দেখার বিষয় যে শীর্ষ আদালতের রায় রাজ্যের পক্ষে যায় কিনা। তবে এই লড়াই যে এবার অন্য আকার নিতে চলেছে, তা এখন থেকেই বেশ স্পষ্ট। এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। সুপ্রিম দর্বারে রাজ্য জিতবে নাকি ধাক্কা খাবে? আসন্ন বিধানসভা নির্বাচনে কি এই ঘটনার প্রভাবে পড়বে? কী হবে পরবর্তী অধ্যায়? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top