দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার খড়্গপুরে প্রচারে বেরিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তথা দলীয় প্রার্থী, দিলীপ ঘোষ ফের পুলিশকে নিয়ে বড় মন্তব্য করে বসেন। তাঁর বক্তব্য, ইউপি মডেলে এনকাউন্টার হবে যদি গেরুয়া শিবির ক্ষমতায় আসে।
এদিন সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষের সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, “ভোলাভালা মানুষ দিলীপবাবু। বলে দিয়েছেন ভিতরের কথা। ওঁর স্ত্রীও সত্যি কথা বলছেন প্রার্থী নিয়ে। সত্যি কথা বলার পারিবারিক দায়িত্ব দিলীপ ঘোষ নিয়ে নিয়েছেন।”
সায়নী ঘোষও কটাক্ষের সুরে নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, “দিলীপ বাবুকে বলবে একটু সাবধানে রাখুন বউকে। এনকাউন্টার না হয়ে যায় যে ধরনের কথা বলছেন।” পরে ফের ব্রাত্য বসু বলেন, “ওরা অনেকদিন বাঁচবেন আশা করব।”



By










