• Home
  • জেলার খবর
  • “এখন থেকেই সতর্ক থাকুন” কর্মীসভায় নন্দীগ্রামের কথা মনে করালেন মমতা

“এখন থেকেই সতর্ক থাকুন” কর্মীসভায় নন্দীগ্রামের কথা মনে করালেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “এখন থেকেই সতর্ক থাকুন” অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মী দলীয় কর্মীদের বড় পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তৃণমূল সুপ্রিমো বলেন যে ভোট শেষ হলেই যেন বাড়িতে না চলে যান। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, লোডশেডিং করে দেওয়া হতে পারে এবং নজর রাখতে হবে স্ট্রং রুমে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “এখন থেকেই সতর্ক থাকুন। বাড়ি চলে যাবেন না ভোট শেষ মানে।” এর সঙ্গে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হওয়া ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “লোডশেডিং করে দিতে পারে। নজর রাখতে হবে স্ট্রং রুমে।”

প্রসঙ্গত, নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বয়াল বুথে আচমকা লোডশেডিং হওয়ায় পাল্টে যায় চিত্র এবং জয়ী হন শুভেন্দু। আদালতের দ্বারস্থ হয় ঘাসফুল শিবির। এবার যাতে আর সেই ঘটনা না ঘটে, তাই আগে থেকে দলীয় কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় যে এবারের নির্বাচনে গতবারের পরাজয়ের বদলা নিতে পারেন কিনা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top