নিউজ ডেস্ক: চলতি ‘লিগ ১’এ খারাপ সময় অব্যাহত অক্সারের। এবার নিজেদের ঘরের মাঠে পরাজিত হলো তারা। লড়াই দিও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে সফল হননি দলের ফুটবলাররা। ১-০ গোলে তাদের পরাজিত করে পিএসজি। ম্যাচের শুরু থেকেই বেশ নড়বড়ে দেখাচ্ছিলো অক্সারকে। পিএসজির অ্যাটাকিং ফুটবলে যে তারা চাপে পড়েছে, তা রীতিমতো ফুটে উঠছিল দলের ফুটবলারদের চোখে-মুখে। অন্যদিকে পিএসজি টুর্নামেন্টে নিজেদের দাপট ধরে রেখেছে। এই ম্যাচে জিতলেও আরো বেশি ব্যবধানে জিততে পারতো তারা বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
শনিবার ম্যাচটি খেলা হয় অক্সারের হোমগ্রাউন্ড স্টেড অ্যাবে ডেসচ্যাম্পসে। ম্যাচের প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল চালু হয় পিএসজির। লাগাতার তারা অক্সারের বক্স পর্যন্ত ঢোকার চেষ্টা করতে থাকে। যদিও কোনভাবে গোল খাওয়া থেকে নিজেদের বাঁচায় হোম টিমের রক্ষণভাগ। অজস্র সুযোগ এসেছিল পিএসজির কাছে গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু তারা সফল হয়নি অক্সারের জালে বল জড়াতে। তবে শুধু পিএসজি নয়, অক্সারের কাছেও গোল হাঁকানোর একাধিক সুযোগ এসেছিল, কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধেও কোনও বদল দেখা যায়নি দুই দলের খেলার মধ্যে। ফের আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে পিএসজি। আবারো ডিফেন্সিভ ফুটবল খেলে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে অক্সার। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ মিনিটে ধাক্কা খায় তারা। ব্র্যাডলি বার্কোলার গোলে খাতা খোলে পিএসজি এবং এগিয়ে যায় ম্যাচে। এরপর সমতা ফেরানোর লক্ষ্যে কিছুটা হলেও আক্রমণ করে অক্সার। এবারও সুযোগ পেয়েছিল কয়েকটা। কিন্তু তাতে ফল দেখাতে পারেনি। আপনার চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি তারা এবং অবশেষে ১-০ গোলে ম্যাচ নিজেদের নামে করে নেয় পিএসজি। এই ম্যাচের পর শীর্ষস্থানে রয়েছে তারা। অন্যদিকে, অক্সার এই মুহূর্তে ১৭ নম্বর স্থানে।



By














