• Home
  • বিদেশ
  • “আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে” খামেনেইর হত্যার বিরোধিতা বাংলাদেশের

“আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে” খামেনেইর হত্যার বিরোধিতা বাংলাদেশের

Image

নিউজ ডেস্ক: আমেরিকা ও ইসরাইলের ইরানে যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। এই ব্যাপারে অবস্থান জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। সোমবার সেই দেশের বিদেশমন্ত্রক দাবি করেছে যে যেভাবে হত্যা করা হয়েছে খামেনেইকে, তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। পাশাপাশি, বিরোধিতা করা হয়েছে আমেরিকা ও ইসরাইলের হামলারও।

গত শনিবার ইসরাইল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় ইরানে। এর জেরে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই পাল্টা দেওয়া শুরু হয় ইরানের তরফ থেকে, যা কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ইরান ও ইসরাইল সহ গোটা মধ্যপ্রাচ্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে এই যুদ্ধের জেরে। অনেকেই নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে সোমবার নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ। সেই দেশের বিদেশমন্ত্রক একটি বিবৃতি দিয়ে বলেছে, “আমরা এই ঘটনায় মর্মাহত। যেভাবে হত্যা করা হয়েছে তাঁকে, তা আন্তর্জাতিক আইন ও নীতির বিরুদ্ধে। সমবেদনা রইল আমাদের ইরানের নাগরিকদের প্রতি।” বিবৃতিতে আরো বলা হয়েছে, “সংঘাত আনে না কোনও। বিরোধের সমাধান করতে পারে আলোচনা, একে অপরকে শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি অনুগত থাকা।”

প্রসঙ্গত, শীর্ষ নেতৃত্ব, পারমাণবিক স্থান ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির ধ্বংস করার লক্ষ্যে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরাইল ও আমেরিকা। ইসরাইলের তরফ থেকে এটিকে নাম দেওয়া হয়েছে অপারেশন রোরিং লায়ন এবং আমেরিকা নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই হামলার জেরে প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো অনেকে। 

তবে পাল্টা জবাব দেওয়া হয়েছে ইরানের তরফ থেকেও। তারাও ইসরাইল ও মিডিল ইস্টে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে এই ব্যাপারে অবস্থান জানানো হয়েছে। তবে এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়।

Releated Posts

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলা: সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর, নাম রয়েছে হাফিজ সাইদের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পেশ করল সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে নাম রয়েছে পাক…

ByByHafizur Rahaman Jul 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top