জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মোথাবাড়ি কান্ড মামলায় বড় ধাক্কা অভিযুক্তদের। বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন। আগামী ১৩ মে পর্যন্ত তাঁদের সকলকেই থাকতে হবে জেল হেফাজতে। 

এদিন অভিযুক্তদের আইনজীবীরা আদালতে সওয়াল করলে জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবী শ্যামল ঘোষ জানান, বেশ গুরুতর সরকারি কাজে বাধা ও বিচারকদের উপর হামলার ঘটনাটি। মোট ১২টি মামলার শুনানি শেষে এনআইএর আবেদন মেনে নেন বিচারক এবং জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন অভিযুক্তদের। এন আইএ সূত্র মারফত জানানো হয়েছে যে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে শীঘ্রই মামলার চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিট জমা দেওয়ার।

এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top