• Home
  • জেলার খবর
  • জামিনের আবেদন খারিজ, ভোটের আগে ঘরে ফেরা হচ্ছে না শাহজাহানের

জামিনের আবেদন খারিজ, ভোটের আগে ঘরে ফেরা হচ্ছে না শাহজাহানের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জামিন পেলেন না সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জামিন চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং সেখানে খারিজ করে দেওয়া হয় শাহজাহানের আবেদন। 

শুধু শাহজাহান নন, তাঁর ভাই আলমগীরের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয় আদালতের তরফ থেকে। কোর্টের সাফ কথা, যেসব তথ্য নতুন করে উঠে এসেছে তদন্তে, তাতে নতুন করে আবেদন জানাতে হবে তার ভিত্তিতে। কোর্টের তরফ থেকে এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জামিনের আবেদন মেনে নেওয়া সম্ভব নয়। এদিন শুনানিতে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয় যে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাক্ষীদের ভয় দেখানোর।

প্রসঙ্গত, এর আগে জামিনের আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু সেখানে ভর্ৎসনার শিকার হতে হয় তাঁর আইনজীবীকে এবং আবেদন খারিজ করে জানিয়ে দেওয়া হয় যে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন বেতাজ বাদশা। জামিন চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন তাঁর ভাই আলমগীরও। এদিনও আদালতে ধাক্কা খায় তাঁরা।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top