• Home
  • জেলার খবর
  • “আর পুননির্মিত হবে না বাবরি” বড় মন্তব্য যোগীর, পাল্টা দিল হুমায়ুন

“আর পুননির্মিত হবে না বাবরি” বড় মন্তব্য যোগীর, পাল্টা দিল হুমায়ুন

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি তুঙ্গে বাবরি মসজিদ নিয়ে। মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন যে কোনও জন্মেই আর পুননির্মিত হবে না বাবরি মসজিদ। যদিও পাল্টা দেওয়া হয় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের তরফ থেকেও। কী বক্তব্য তাঁর? তিনিও যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এবং জানান রুখে দেখানোর।

মঙ্গলবার বারাবাঁকিতে একটি জনসভায় নিজের বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে তিনি একাধিক বিষয়ে বার্তা দেন উপস্থিত সকলকে। কথা ওঠে বাবরি মসজিদ নিয়েও। সেই ব্যাপারে তিনি পরিষ্কার করে দেন যে ফের পুননির্মিত হবে না বাবরি মসজিদ। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে যাঁরা এই নিয়ে স্বপ্ন দেখছেন, তাঁদের এই স্বপ্ন পূরণ হবে না কোনদিন।

যোগী আদিত্যনাথ বলেন, “কোনও জন্মেই আর পুননির্মিত হবে না বাবরি মসজিদ।” এরপর তিনি এটাও জানান যে যাঁরা এটি নিয়ে স্বপ্ন দেখছেন, তা কখনোই পূরণ হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “এখনো যাঁরা স্বপ্ন দেখছেন, কোনদিন পূরণ হবে না তাঁদের স্বপ্ন।” এছাড়াও তিনি রাম লালা ও সনাতন ধর্ম নিয়েও বেশকিছু বক্তব্য রাখেন।

তবে পাল্টা দিতে পিছিয়ে আসেননি বাংলার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। তিনিও যে মসজিদ তৈরি করেই ছাড়বেন, তা জানিয়ে দেন। হুমায়ুন কবির বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। দেশের সংবিধান অনুযায়ী মন্দির ও চার্চের মতো মুসলমানদেরও অধিকার রয়েছে মসজিদ তৈরি করার। আমি কাউকে ভয় পাই না এবং কোনো চাপের সামনে মাথানত করবো না। মসজিদ তৈরি হবে। পারলে রুখে দেখাও।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আগামীদিনে এই লড়াই কোনদিকে যায়, তার উপর নজর রয়েছে সকলের। তবে বাবরি মসজিদ নিয়ে যে রাজনীতি এখনো অব্যাহত রয়েছে, তা বেশ স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top