• Home
  • কলকাতা
  • Kolkata: কলকাতার ট্রাম পরিষেবার আধুনিকীকরণে অস্ট্রেলিয়ার আগ্রহ, কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক

Kolkata: কলকাতার ট্রাম পরিষেবার আধুনিকীকরণে অস্ট্রেলিয়ার আগ্রহ, কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক

Australia interested in modernizing Kolkata's tram service, meeting with Consul General

কলকাতার পরিবহন দপ্তরে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও পরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থা কলকাতার পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যের পক্ষ থেকে তাদের বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অনঘা (সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার), রাজীব ঘোষ (কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার) ও অ্যাঞ্জেলিনা নায়ার (সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার)।

আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদা মেটাতে আরও উন্নত করার লক্ষ্য নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Scroll to Top