• Home
  • জেলার খবর
  • শশী পাঁজার বাড়িতে হামলা: স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেপ্তার ৪

শশী পাঁজার বাড়িতে হামলা: স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেপ্তার ৪

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের তরফ থেকে। কী সেই পদক্ষেপ? রুজ করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। গিরিশ পার্ক থানায় দায়ের করা হয়েছে মামলা। এখানেই শেষ নয়, এই ঘটনায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে মারফত। তল্লাশি চালানো হচ্ছে বাকিদের খোঁজে। 

খুনের চেষ্টা, সরকারি কর্মীদের মারধর, দাঙ্গা লাগানোর চেষ্টা, ধারালো অস্ত্র নিয়ে হামলা, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, বেআইনি জমায়েত সহ বিএনএসের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং শুরু করা হয়েছে তদন্ত। পাশাপাশি, মামলার রুজু করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করার আইনেও। সূত্র মারফত জানা গিয়েছে যে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে। 

প্রসঙ্গত, এদিনের ঘটনায় সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য পেশ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন, “এটাই কি গ্যারান্টি আপনার নারী সুরক্ষার? আমার বাড়ির সামনে দিয়ে বাসে যেতে যেতে বিজেপির বহিরাগতরা প্ল্যাকার্ড ছিঁড়ছে এবং ইট-পাটকেল দিয়ে ভাঙচুর চালিয়েছে আমার বাড়িতে। লেগেছে আমারও। শরীর খুব অসুস্থ আমার। কিন্তু তাও বলতেই হবে আমাকে। বাইরে থেকে তো লোক নিয়ে এনে ভরাচ্ছেন আপনাদের বি-গ্রেড সভায়। আর তারাই তাণ্ডব চালাচ্ছে আমাদের রাজ্যে ঢুকে।”

তিনি আরো বলেন, “বিজেপির দুষ্কৃতীরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। বিজেপি কি ভাবছে এসব করে জিততে পারবে বাংলা?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে শশী পাঁজা বলেন, “নারী নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন আবার আপনি। যেখানে নিরাপত্তা নেই একজন মহিলা মন্ত্রীর, তাঁকে আহত হতে হয়, সেখানে আপনারা কিভাবে নিরাপত্তা দেবেন বাকি মেয়েদের?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top