• Home
  • জেলার খবর
  • অভিষেকের বাড়িতে হামলা, বিজেপির বিরুদ্ধে সরব কালীঘাট তৃণমূলের সেনাপতি

অভিষেকের বাড়িতে হামলা, বিজেপির বিরুদ্ধে সরব কালীঘাট তৃণমূলের সেনাপতি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা। এই সংক্রান্ত একটি ফুটেজ সমাজমাধ্যমে তুলে ধরেছেন ডায়মন্ড হারবার সাংসদ এবং সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও ভাইরাল হতে হইচই পড়েছে নেটপাড়ায় এবং উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এমনিতেই সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর চাপে কালীঘাট তৃণমূল, তার উপর এই ঘটনা বিষয়টি আরো স্পর্শকাতর করে তুলেছে। 

অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বড় মার্জিনে পরাজিত হয়েছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই নানাভাবে সমস্যায় পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার তলব করা হচ্ছে কালীঘাট তৃণমূলের সেনাপতিকে। পাশাপাশি ধাক্কা খাচ্ছেন আদালতেও। সব মিলিয়ে, এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি একা নন, সকল মমতাপন্থী তৃণমূল নেতারাই চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। 

এই আবহে মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে, যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি মাথায় হেলমেট পড়ে বাইকে করে এসে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট তুলে ছুড়ে মারেন বাড়ির দিকে। এখানেই শেষ নয়, সেই ইট মাটিতে পড়ে গেলে, তিনি ফের তা তুলে ছুড়ে মেরে চম্পট দেন। অভিষেকের অভিযোগ, বাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও থাকেন এবং ভেঙে গিয়েছে জানালার কাচ। জানালার ছবিও শেয়ার করেন তিনি। 

এই ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হন ডায়মন্ড হারবার সাংসদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তাপ্রকাশ করে তাঁর প্রশ্ন, যখন ঘটনাটি ঘটে তখন পুলিশ কোথায় ছিল? শুধু তাই নয়, এই প্রশ্নও তোলেন যে কার নির্দেশে এমন কীর্তি করে বিনা বাধায় সেই ব্যক্তি পার পেয়ে গেলেন? পাশাপাশি, গুন্ডাদমন বিলের প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও এই বিল একইভাবে প্রযোজ্য হবে কিনা? এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top