• Home
  • জেলার খবর
  • বিতর্কিত মন্তব্য করায় ময়না থানায় তলব অশোক দিন্দাকে, চাওয়া হয়েছে অতিরিক্ত সময়

বিতর্কিত মন্তব্য করায় ময়না থানায় তলব অশোক দিন্দাকে, চাওয়া হয়েছে অতিরিক্ত সময়

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ফের পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য। আবারো তলব করা হলো ময়নার বিজেপি বিধায়ক, তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার, অশোক দিন্দাকে। এবারের ঘটনাটি কি নিয়ে? সম্প্রতি, তিনি পুলিশের বিরুদ্ধে মাছের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে ময়না থানা পুলিশের কলেজ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় এবং তলব করা হয়।

কয়েকদিন আগে গেরুয়া শিবিরের তরফ থেকে আয়োজন করা হয়েছিল পরিবর্তন সংকল্প সভার। ময়নায় সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন দলের অন্যতম প্রভাবশালী বিধায়ক, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, অশোক দিন্দা। সেখান থেকে তিনি বেশ কিছু বক্তব্য রাখেন। তাঁর মাঝে তিনি পুলিশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তোলেন, যা ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় সমগ্র রাজনৈতিক মহলে।

অশোক দিন্দা বলেছিলেন, “রেকর্ড ভিডিও রয়েছে আমার কাছে কিভাবে মৎস্যজীবীদের গাড়ি থেকে পুলিশ টাকা তোলে।” ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “স্কুটি নিয়ে ৩ জন পুলিশ সন্ধ্যা হলেই দাঁড়িয়ে থাকে। প্রতিটা মাছের গাড়ি থেকে ১০০-২০০ টাকা তোলা হয়।” এরপরই তিনি বলেন, “থানায় ৫০ শতাংশ টাকা থাকছে এবং বাকিটা নিচ্ছে এসপি।” তবে এখানেই থেমে যাননি। তিনি এই মন্তব্যও করেন যে কালিঘাটেও সেই টাকার অর্ধেক ভাগ যাচ্ছে।

দিন্দার এমন বিতর্কিত মন্তব্য জনসম্মুখে আসতেই পদক্ষেপ নেওয়া হয়েছে ময়না থানার পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে আদালতের অনুমতি নিয়ে তাঁকে পাঠানো হয়েছে নোটিস। বিষয়টি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিস সুপার বলেন, “ওনার একটা ভিডিও আমরা দেখেছি, যেখানে উনি বলেছেন এসপি পূর্ব মেদিনীপুর মাসোহারা নেন বিশেষ পেশার মানুষের থেকে। এরপরই নোটিস পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে। ব্যবস্থা নেওয়া হয়েছে আইন মেনে।” এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তাঁদের কাছে গুরুত্বপূর্ণ সম্মান। তবে সোমবার সকালে হাজিরা দিতে বলা হলেও বিধায়ক তা এড়িয়ে যান এবং তাঁর আইনজীবীর দ্বারা অতিরিক্ত সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত।

Releated Posts

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top