দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার রাতে কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকরা। অভিযোগ, তাঁকে ধমকানোর পাশাপাশি পরিষ্কার করে দেওয়া হয় যে এলাকায় কোনও অশান্তি হলে বুঝে নেওয়া হবে।
ঘটনা প্রসঙ্গে প্রতিবাদে মুখর হয়ে ফিরহাদ হাকিম বলেন, “আমাকে ডেকে বলা হয় যে যেন কোনও সমস্যা না হয় এলাকায়, বসতে বাধা না দেওয়া হয় এজেন্টদের। নাহলে বুঝে নেওয়া হবে। আমি জানাই কোনও ঝামেলা হয় না চেতলায়। তখনও বলা হয় না হলেই ভালো। নয়তো বুঝে নেওয়া হবে।”
তিনি আরও জানান, “নকশাল আমলে এমন দেখেছি। তখন তল্লাশি চালানো হতো বাড়িতে, বাড়িতে। আমি কি রিগিং করেছি? কোনওদিন চালিয়েছি বন্দুক, ছুরি? এসে ধমকাচ্ছে আমাকে। ভালোভাবে নেবে না মানুষ।” ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে।



By










