• Home
  • জেলার খবর
  • গ্রেফতারির আশঙ্কা থেকে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত মণ্ডল

গ্রেফতারির আশঙ্কা থেকে এবার কলকাতা হাই কোর্টে অনুব্রত মণ্ডল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী হিংসা ও লুঠের অভিযোগে গ্রেফতারির আশঙ্কা থেকে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বাঘ, তথা তৃণমূলের অন্যতম দাপুটে নেতা, অনুব্রত মণ্ডল। বুধবার আগাম জামিনের আবেদন করা হয় তাঁর তরফ থেকে। জানা গিয়েছে, শীঘ্রই শুনানি হতে চলেছে এই মামলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক।

২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। ব্যবসায়ী শুভেন্দুবিকাশ মণ্ডলের তরফ থেকে শান্তিনিকেতন থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। তিনি দাবি করেন, অনুব্রত মণ্ডলের নির্দেশে, বোমা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে, প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয় তাঁর ইটভাটায় হামলা চালিয়ে। তাঁর আরও দাবি, সেই ঘটনার পর প্রাণভয়ে তিনি বাধ্য হয়েছিলেন এলাকা ছাড়তে। শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অনুব্রত মণ্ডল সহ মোট ১৩ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করে। 

গ্রেফতারির আশঙ্কা থেকে প্রথমে সিউড়ি জেলা আদালতে অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপরই জল্পনা তৈরি হয়েছিল যে তিনি কলকাতা হাই কোর্ট যাবেন। অবশেষে তাই সত্যি হলো। বুধবার কলকাতা হাই কোর্টে তৃণমূল নেতা আগাম জামিনের আবেদন করেন। জানা গিয়েছে, অতি শীঘ্রই শুনানি হবে এই মামলার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top