• Home
  • জেলার খবর
  • আনন্দপুর অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে চাকরির ঘোষণা মমতার

আনন্দপুর অগ্নিকাণ্ড: নিহতদের পরিবারকে চাকরির ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনায় বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরের সভামঞ্চ থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। কী ঘোষণা করলেন তিনি? মুখ্যমন্ত্রী জানান যে তিনি পুলিশকে জানিয়েছেন সিভিকের চাকরি দেওয়ার জন্য নিহতদের পরিবারের সদস্যদেরকে। এখানেই শেষ নয়, ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন যে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি বোঝান যে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকজন বন্ধু মারা গিয়েছেন বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে। আমি অরূপ, ববিকে পাঠিয়েছিলাম। দেওয়া হচ্ছে ওদের ক্ষতিপূরণ।” এরপরই বিশেষ ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি পুলিশকে সিভিকের চাকরি দেওয়ার জন্য বলেছি নিহতদের পরিবারের সদস্যদেরকে।” বলে রাখা ভালো, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকার ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। 

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত রবিবার ভোর রাতে। স্থানীয়দের প্রায় রাত তিনটে নাগাদ নজরে আসে আগুনের লেলিহান শিখা এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের বারোটি ইঞ্জিন এবং শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ।  তবে তা করতে গিয়ে বেশ বেগ পেতে হয়। প্রায় দেড় দিন পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

এই পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত করা হলেও পুলিশের বক্তব্য, সেই সংখ্যা আরো বাড়তে পারে। জানা গিয়েছে, মঙ্গলবার সেই পুড়ে যাওয়া গুদাম থেকে পাওয়া গিয়েছে আটজনের দেহাংশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুটি মামলা রুজু করে। সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top