দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের দিন যত কাছে আসছে, ততই উত্তেজনা বাড়ছে রাজ্যবাসীদের। বিশেষ করে ভোটের আগে এসআইআর হওয়া পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে। বাংলার মসনদকে পাখিরচোখ করে প্রচার চালু করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল।
এই আবহে বুধবার ফের বাংলার মাটিতে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসবেন যিনি যে বিজেপি কর্মী ও সমর্থকদের উন্মাদনা একেবারে অন্য পর্যায়ে চলে গেছে, তা বলাই বাহুল্য। প্রতিটা শাহী সফরেই রাজ্যবাসীদের একাংশ আশা করেন যে তিনি বড় কিছু ঘোষণা করবেন। এবারও তার ব্যাতিক্রম যে হবে না, তা না বললেও বোঝা যায়। অনেকেই মনে করছেন যে তিনি বড় কিছু ঘোষণা করতে পারেন।
জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখান থেকে গাড়ি করে তিনি যাবেন ইসকনের শঙ্খভবনে এবং এরপর পদ্মভবনে সাধু-শান্তদের সঙ্গে এক বিশেষ বৈঠক করতে পারেন। তারপর তিনি যোগ দেবেন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে। এমনকি শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন মন্দিরে। বিকেলে তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। মায়াপুরে শাহী সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে এবারের সফরে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি বা বৈঠক করবেন কিনা, সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। বাংলার মাটিতে তিনি একাধিক জনসভা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। গতবারই তিনি যখন এসেছিলেন তখন অনুপ্রবেশ, দুর্নীতি থেকে শুরু করে বহু বিষয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করেছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসও পাল্টা দিতে দেরি করেনি। তারাও বিভিন্ন ইস্যু তুলে শাহ সহ গোটা ভারতীয় জনতা পার্টিকে পাল্টা কটাক্ষ করেছে। ভোটের আগে যে এমন পর্ব মাঝেমধ্যেই দেখা যাবে, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও বার্তা দেন কিনা।



By










