• Home
  • জেলার খবর
  • বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা অখিলেশের

বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা অখিলেশের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কী বক্তব্য সমাজবাদী পার্টি প্রধানের? তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গের বাতাসে যে ভাইচারা রয়েছে, তা ভারতবর্ষের আসল পরিচয়। শুধু তাই নয়, বিজেপিকে একহাত নিয়ে তিনি দাবি করেন যে গেরুয়া শিবির বিভাজনের রাজনীতি করে এবং ঘৃণা ছড়ায়, তবে তা মেনে নেবেন না পশ্চিমবঙ্গের মানুষ।

অখিলেশ যাদব বলেন, “এখানকার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনেন, ভজন শোনেন। এখানকার বাতাসে যে ভাইচারা ও মিষ্টত্ব রয়েছে, তা আমাদের দেশের আসল পরিচয়।” সপা প্রধানের মতে, গেরুয়া শিবির বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী এবং তারা যে ঘৃণার ছড়ানোতে বিশ্বাসী, তা মানবে না পশ্চিমবঙ্গের মানুষ। অখিলেশ এটাও পরিষ্কার করে দেন যে রাজনীতিতে ফাটল ধরানোতে বিশ্বাসীরা সফল হবে না এই রাজ্যে।

যদিও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ শুধু তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি তোলে না, অন্যান্য বিরোধীরাও তোলে। কংগ্রেস সহ গেরুয়া শিবিরের অন্যান্য বিরোধীরা মাঝেমধ্যেই দাবি করে যে তাদের মূল উদ্দেশ্য দাঙ্গা লাগানো। যদিও সেই অভিযোগ লাগাতার অস্বীকার করে চলেছে বিজেপি। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তারা বিরোধীদের দিকে পাল্টা অভিযোগের আঙুল তোলে।

প্রসঙ্গত, সোমবার কলকাতার মাটিতে স্বস্ত্রীক পা রেখেছেন অখিলেশ যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভুয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পরাজিত হয়েছে তাঁর হাতে এবং গেরুয়া শিবিরের পরাজয়ের নিশ্চিত এই রাজ্যে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়। ঘাসফুল শিবিরের দাপট অব্যাহত থাকে নাকি সরকার পাল্টায়, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top