• Home
  • দেশ
  • “এক বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন অখিলেশ

“এক বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন অখিলেশ

Image

দেবজিৎ মুখার্জি: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর আঁচ পড়েছে জাতীয় রাজনীতিতেও। ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। পাশাপাশি ঘটনার নিন্দা করেছে উত্তরপ্রদেশের প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টিও।

দলের প্রধান, তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা আর কিছুই করতে পারে না বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি করা ছাড়া।”

শুধু তাই নয়, ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন অখিলেশ। তিনি লিখেছেন, “এক বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে পুলিশের অনুপস্থিতি এমন এক সংবেদনশীল পরিবেশে। খুব নিন্দনীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top