• Home
  • জেলার খবর
  • বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তের দাবি মমতার

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তের দাবি মমতার

Image

দেবজিৎ মুখার্জি: “বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর তদন্ত হওয়া প্রয়োজন” নিজের এক্স হ্যান্ডেল থেকে এমন দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানান তাঁর কাকা শরদ পাওয়ার সহ গোটা পরিবার এবং তাঁর বন্ধু ও অনুগামীদের প্রতি এবং এরপরই তিনি ঘটনার নিখুঁত তদন্তের দাবি তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যুতে আমি শোকাহত এবং স্তম্ভিত। আজ সকালে এক ভয়ংকর বিমান দুর্ঘটনায় বারামতিতে প্রাণ হারিয়েছেন অজিত পাওয়ার ও তাঁর ৪ সহযোগী। এটি একটি বড় ক্ষতি।” এরপরই পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, “আমার সমবেদনা তাঁর কাকা শরদ পাওয়ার সহ তাঁর পুরো পরিবার এবং বন্ধু ও অনুগামীদের প্রতি।” এরপরই তিনি দাবি করেন, “এই ঘটনার নিখুঁত তদন্ত করা দরকার।” 

এই পোস্ট জনসম্মুখে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিসের ইঙ্গিত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানিয়েছেন। কিন্তু তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট গুরুত্বপূর্ণ কিছুর ইশারা দিচ্ছে কিনা। তবে দিনের শেষে অজিত পাওয়ারের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অনুগামী থেকে শুরু করে ঘনিষ্ঠ মহলের সকলে। মারাঠা রাজ্যে বইছে চরম শোকের হাওয়া। এবার দেখার বিষয় যে এই ঘটনাটি নিয়ে কোনও তদন্ত হয় কিনা আর হলেও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। তবে এই মুহূর্তে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top