• Home
  • দেশ
  • রানওয়েতে নামার পর আগুন বায়ুসেনার পরিবহণ বিমানে

রানওয়েতে নামার পর আগুন বায়ুসেনার পরিবহণ বিমানে

Image

দেবজিৎ মুখার্জি: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল অসম সহ গোটা দেশ। কী ঘটেছে সেখানে? শনিবার, ১৩ জুন, এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হল দেশের বায়ুসেনার পরিবহণ বিমান। রানওয়েতে নামার পরই লাগলো আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জোড়হাট এয়ারবেসে। আহত ও নিহাতের সংখ্যা একাধিক। শোক প্রকাশ করা হয়েছে নানা মহলের তরফ থেকে। 

বায়ুসেনা সূত্র মারফত খবর, এদিন সকালে নিয়মিত উড়ান শেষে রুশ প্রযুক্তিতে তৈরি টুইন-ইঞ্জিন AN-32 বিমানটি ল্যান্ড করে জোড়হাট এয়ারবেসে। তারপর আচমকা অগ্নিকাণ্ডের কারণে বিমানটি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন, যার জেরে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধারকারী দল। যদিও কী কারনে এমন দুর্ঘটনা ঘটলো, তা এখনো পরিষ্কার নয়। খতিয়ে দেখা হচ্ছে যে এই দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা। শুরু হয়েছে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করার কাজও।

বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গুরুতরভাবে জখম হয়েছেন একাধিক বলে খবর। তাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট অফ এনকোয়ারি বা অভ্যন্তরীণ তদন্তের। এবার দেখার বিষয় যে সবটা খতিয়ে দেখার পর কি বেরিয়ে আসে। বিস্ফোরক কিছু হাতে লাগে কিনা, সেদিকেই এখন নজর গোটা দেশের। তবে ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহলের তরফ থেকে এই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Releated Posts

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তৃণমূলের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ” তদন্তের দাবি জানালেন কাকলি

তাঁর অভিযোগ, তৃণমূলের সাথে সরাসরি যোগ ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের। এখানেই শেষ নয়, সেই দেশের নির্বাচিত সরকার ফেলে…

ByByHafizur Rahaman Jun 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top