• Home
  • জেলার খবর
  • মোথাবাড়ি কাণ্ডে অবশেষে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম

মোথাবাড়ি কাণ্ডে অবশেষে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম

Image

দেবজিৎ মুখার্জি, মালদা: মোথাবাড়ি কাণ্ডে অবশেষে, উস্কানিমূলক বক্তৃতার অভিযোগে, গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে তিনি সিআইডির হাতে গ্রেফতার হন বাগডোগরা বিমানবন্দর থেকে। এই পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৫।

তদন্তকারী সংস্থার বক্তব্য, মোফাক্কেরুল ইসলাম পালিয়ে বেড়াচ্ছিলেন গ্রেফতারি এড়াতে। অবশেষে এদিন সকালে তাঁকে আটক করা হয় বাগডোগরা বিমানবন্দরে তাঁর গতিবিধি চোখে পড়তেই। গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা এক সঙ্গীকেও বলে খবর।

প্রসঙ্গত, এই ঘটনায় মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে গাড়ির উপর উঠে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের ছবি ও ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি গাড়ির ছাদে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন অজস্র লোকের মাঝে, যা থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই তাঁকে খুঁজতে ময়দানে জোরকদমে নামে পুলিশ ও সিআইডি। প্রথমে তাঁর খোঁজ মিলছিল না বেশকিছু জায়গায় তল্লাশি চালানোর পর। অবশেষে শুক্রবার তিনি সিআইডির হাতে গ্রেফতার হন বাগডোগরা বিমানবন্দর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top