হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভাঙলো মিম

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ভোটের মুখে ধাক্কা হুমায়ুন কবির ও তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি)। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্টিং ভিডিও প্রকাশ করার পর বিপাকে পড়েছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তা সত্ত্বেও এই আবহে তাঁর দলের সঙ্গে জোট ভাঙলো আসাদউদ্দিন ওয়েসির মিমের।

সমাজমাধ্যমে ওয়েসির তরফ থেকে কারণ তুলে ধরা হয়। তাঁর বক্তব্য, এমন জাতীয় মন্তব্য আঘাত করে মুসলিম সমাজের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার উপর। সুতরাং তাঁর দল এমন কোনও বিতর্কিত অবস্থানের সঙ্গে যুক্ত থাকতে চায় না এবং সেই কারণেই আনুষ্ঠানিকভাবে এজেইউপির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নেওয়া।

তিনি আরো জানান, বহুদিন ধরেই অবহেলার স্পিকার ও প্রান্তিক অবস্থায় রয়েছে রাজ্যের মুসলিম সমাজ। মিম ভোটে অংশ নিচ্ছে তাদের জন্য এক স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর গড়ে তুলতেই। সেই কারণেই এবারের ভোটে কোনও জোট নয়, বরং দল সিদ্ধান্ত নিয়েছে আলাদাভাবে লড়াই করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top