• Home
  • জেলার খবর
  • পবিত্র করের পর এবার তৃণমূলে যোগ তাঁর স্ত্রীর

পবিত্র করের পর এবার তৃণমূলে যোগ তাঁর স্ত্রীর

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। স্বামী পবিত্র করের এবার শাসক শিবিরে যোগ দিলেন তাঁর স্ত্রী শিউলি কর। তিনি বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের থেকে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নেন।

এই প্রসঙ্গে সুজিত রায়ের বক্তব্য, “শিউলি কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য। এদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, “পবিত্র করের স্ত্রী হয়তো তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। তবে ওনার স্ত্রী বা বাড়ির লোকেরা তৃণমূলকে ভোট দেবেন কিনা, সন্দেহ আছে সেটা নিয়ে।”

রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এমনটা হওয়া খুব একটা ভালো সংকেত নয় বঙ্গ বিজেপির জন্য। ওয়াকিবহাল মহলের মতে, এতে জোরদার ধাক্কা খেতে পারে নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্রে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় নন্দীগ্রামে। শেষমেষ কে জয় পায়? তৃণমূল নাকি বিজেপি? তা বলবে সময়।

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top