• Home
  • বিদেশ
  • খামেনেইয়ের মৃত্যুর পর সুপ্রিম লিডার হচ্ছেন তাঁর পুত্র মোজতবা

খামেনেইয়ের মৃত্যুর পর সুপ্রিম লিডার হচ্ছেন তাঁর পুত্র মোজতবা

Image

নিউজ ডেস্ক: খামেনেইয়ের মৃত্যুর পর কে হবে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল সেই দেশ সহ সমগ্র আন্তর্জাতিক রাজনীতিতে। তবে জানা যাচ্ছে যে এবার সেই বড় দায়িত্ব সামলাবেন তাঁর পুত্র মোজতবা খামানেই। যদিও এই সংক্রান্ত কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তেহরানের তরফ থেকে। তবে, সেই দেশের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্র এমনটাই উল্লেখ করেছে।

দীর্ঘ চাপা উত্তেজনার পর গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ও বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরাইলের তরফ থেকে। এই হামলায় না ফেরার দেশে চলে যান ইরানের প্রাক্তন প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই। এই বিষয়টি জনসম্মুখে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় সেই দেশ সহ গোটা আন্তর্জাতিক রাজনীতিতে। বলা ভালো, এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বে এই ঘটনাকে কেন্দ্র করে।

এরপরই ইরানে প্রশ্ন উঠতে শুরু করে যে এবার সুপ্রিম লিডারের মতো বড় দায়িত্ব যাবে কার কাঁধে। যদিও এক্ষেত্রে সবার উপরে নাম উঠে আসছিল খামেনেইপুত্র মোজতাবারই। সূত্র মারফত জানা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়া একটি তিন সদস্যের কাউন্সিল তৈরি করেছিলেন, যাঁদের হাতে ছিল দেশের অন্তর্বর্তীকালীন দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সুপ্রিম লিডারের দায়িত্ব ছিল আলিরেজা আরাফির কাঁধে। অবশেষে মোজতাবাকে বেছে নেওয়া হয়। ইরানের সংবাদমাধ্যম সূত্রের তরফ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে তিনি দায়িত্ব সামলাচ্ছেন ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’এর। এছাড়া শীর্ষ পদে রয়েছেন শিয়া মুসলিম সংগঠনেরও। 

সরকারের পাশাপাশি মোজতাবার ব্যাপক প্রভাব রয়েছে দেশের শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। তাঁর নামই লাগাতার উঠে এসেছিল খামেনেইর পর। গত বছর যখন প্রাক্তন সুপ্রিম লিডার অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাঁর নামই চারিদিকে ঘোরাফেরা করছিল পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে। খামেনেইয়ের মৃত্যুর পর মনেই করা হচ্ছিল যে মোজতাবার ঝুলিতে এই দায়িত্ব যেতে পারে এবং শেষ পর্যন্ত সেটাই হওয়ার পথে। এবার সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়। ইরানের জাতীয় রাজনীতি কোন পথে যায়, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

Releated Posts

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের…

ByByHafizur Rahaman May 16, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByHafizur Rahaman May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top