আরাবুলের পর আইএসএফে যোগ পুত্র হাকিমুলের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মুখে এবার বাবা আরাবুল ইসলামের পর ছেলে হাকিমুল ইসলাম যোগ দিলেন আইএসএসেফে। বুধবার সন্ধ্যাবেলায় ভাঙরের কাশিপুরের শেষমোড় এলাকায় আইএসএফের তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানেই নওশাদ সিদ্দিকী ও আরাবুল ইসলামের উপস্থিতিতে দলে যোগ দেন হাকিমুল।

আইএসএফের সদস্য হয়ে দলবদল প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন হাকিমুল। তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই।” শুধু তাই নয়, তাঁর সংযোজন, “নওশাদ ভাই ও বাবার লড়াইয়ে যোগ দিলাম ভাঙরের মানুষের অধিকার ছিনিয়ে নিতেই।

তবে দলবদল ও জনসভাকে ঘিরে বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। অভিযোগ, ফেরার পথে দলীয় কর্মীদের লক্ষ্য করে কটুক্তি ও অস্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তরফ থেকে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি লাগে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পৌঁছায় উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এখনো এলাকায় চাঞ্চল্য রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই দলবদল নিয়ে মাথা ঘামাচ্ছে না। অশান্তি ঠেকাতে এলাকায় চলছে পুলিশ ও আধা সেনা টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top