• Home
  • দেশ
  • “কথা বলতে ভয় পাও মোদির বিরুদ্ধে” রাঘবকে পাল্টা আপের জাতীয় মিডিয়াপ্রধানের

“কথা বলতে ভয় পাও মোদির বিরুদ্ধে” রাঘবকে পাল্টা আপের জাতীয় মিডিয়াপ্রধানের

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দিল্লি সহ জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাঘব চাড্ডাকে হঠাৎ আম আদমি পার্টির তরফ থেকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো। সেই দায়িত্ব পান অশোক মিত্তল। রাঘব শুক্রবার সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন বিষয়টি নিয়ে।

এরপরই রাঘবের উদ্দেশ্যে বার্তা দিলেন দলের জাতীয় মিডিয়াপ্রধান অনুরাগ ধান্ডার। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, “রাঘব তুমি গত কয়েক বছর ধরে ভীত হয়ে পড়েছ। তুমি কথা বলতে ভয় পাও মোদির বিরুদ্ধে। তুমি ভয় পাও দেশের আসল সমস্যাগুলো তুলে ধরতে। আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। আমাদের প্রধান পরিচয় নির্ভীকতাই।”

তাঁর সংযোজন, “কেউ যদি ভয় পায় নরেন্দ্র মোদিকে, তবে সে কি করে লড়বে দেশের জন্য? ওই সময়ে আমরা হয় লড়াই করতে পারি দেশকে বাঁচানোর জন্য, অথবা শিঙাড়ার দাম কমানোর কথা বলতে পারি বিমানবন্দরের ক্যান্টিনে।” এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। আগামীদিনে দলের সঙ্গেই থাকেন রাঘব নাকি বিজেপির পতাকা ধরেন, সেদিকেই নজর রয়েছে আপ কর্মী-সমর্থকদের থেকে শুরু করে গোটা দিল্লির।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top