দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: শনিবারের পর রবিবারও ঘটলো একই ঘটনা। প্রচারে বেরিয়ে ফের ‘গো ব্যাক’ স্লোগানের সম্মুখীন হলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী, তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর রঞ্জন চৌধুরী। তিনটি এলাকাতেই তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এদিন সকালে বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়া মোড় থেকে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে মিছিল শুরু করেন অধীর রঞ্জন চৌধুরী। অজস্র কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। তবে পুরসভার তিন এলাকাতেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয়।
অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় অধীর চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। একই পরিস্থিতিতে পড়েন দয়ানগর মোড় ও কান্ডনগর রোড এলাকায়ও। সেখানেও ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয় তাঁকে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়।



By










