• Home
  • জেলার খবর
  • “শুভেন্দুর উইকেট ফেলবে অভিষেক” বড় দাবি মদনের

“শুভেন্দুর উইকেট ফেলবে অভিষেক” বড় দাবি মদনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে আবহাওয়া পাল্টাতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। বলা ভালো, আর কদিন পরে যে ভোট হবে, তেমন একটা পরিবেশ এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে। একদিকে রাজ্যে মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দিল্লির শীর্ষ নেতারা আসছেন বঙ্গ বিজেপিকে মজবুত করতে। আবার অন্যদিকে জেলায় জেলায় সফর করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলতে গেলে, ভোটযুদ্ধকে কেন্দ্র করে জোরদার প্রচার-পর্ব চলছে।

এই পরিস্থিতিতে বড় দাবি করে বসলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা মদন মিত্র। কী বললেন তিনি? ‘টিভি ৯ বাংলা’র মুখোমুখি হয়ে তিনি ভুয়সী প্রশংসা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীকে পরাজিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার নেই, বরং তা করে দেখাতে পারেন সেনাপতি। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এবার ৫০ হাজার ভোটে পরাজিত হবে বিরোধী দলনেতা। 

মদন মিত্র বলেন, “এবার ৫০০০০ ভোটে হারবে শুভেন্দু। ওকে হারাতে দরকার পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেনাপতি অভিষেক।” নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করেছেন, সেটাই বাজি ঘুরিয়ে দেবে বলে মনে করেন তৃণমূল নেতা। তিনি আরো বলেন, “শুভেন্দুর উইকেট এবার অভিষেকই ফেলে দেবে। তার জন্য কি করতে হয়, সেটা ও জানে।” স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ফের প্রশ্ন উঠছে যে নন্দীগ্রাম থেকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন কিনা। সেই প্রশ্নের উত্তর মদন মিত্র এড়িয়ে যান। তিনি বলেন, “অভিষেক অস্ত্র শুভেন্দুর উইকেট ফেলতে। ব্রহ্মাস্ত্রের মতো অভিষেক-অস্ত্র।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top