দেবজিৎ মুখার্জি, কলকাতা: আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমের শাখায় দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কোর্টে যান এবং এফআইআর খারিজের আবেদন জানান। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচারে প্রায় প্রত্যেকটি সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে গত মাসের ২৭ তারিখে এক সভা থেকে তিনি বলেছিলেন, ‘আমি দেখব কে তাদের বাঁচাতে আসে ৪ তারিখ রাত ১২টার পরে। কত ক্ষমতা আছে এই জল্লাদদের, আর দিল্লি থেকে তাদের উদ্ধার করতে আসে কোন বাবা, সেটাও দেখব।”
এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ দাবি করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। জানা গিয়েছে, অভিযোগের সাথে জমা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভার ভিডিও ক্লিপিংসও। তার ভিত্তিতেই পুলিশের তরফ থেকে মোট ৫টি ধারায় মামলা রুজু করা হয়েছে।
এবার দেখার বিষয় যে কী হয় বা হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি মারাত্মক কোন চাপে পড়েন কিনা বা এর কোনও বিশ্রী প্রভাব পড়ে কিনা গোটা তৃণমূল কংগ্রেসের উপর, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে বেড়ে চলেছে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার যে এই ঘটনায় আগে কি হয়।



By










