• Home
  • জেলার খবর
  • বিদেশযাত্রা মামলায় ফের ধাক্কা অভিষেকের, খারিজ দ্রুত শুনানির আবেদন

বিদেশযাত্রা মামলায় ফের ধাক্কা অভিষেকের, খারিজ দ্রুত শুনানির আবেদন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের আদালতে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হল দ্রুত শুনানির আর্জি চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ঘিরে মামলার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে বিশেষ শুনানির দরকার নেই, বরং শুনানি হবে আদালতের নির্ধারিত কজ লিস্ট অনুসারে।

প্রসঙ্গত, কয়েকবছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে। তাতে তিনি গুরুতর আঘাত পান তাঁর চোখের নিচে এবং এরপর থেকেই তিনি চোখের সমস্যায় ভুগছেন। দেশের নানা হাসপাতালে দেখানোর পর অবশেষে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন চোখের। তবে রাজ্যে পালাবদলের পর গোটা পরিস্থিতি পাল্টে গিয়েছে। নানা মামলায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার সাংসদের। একটি মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও নিষেধাজ্ঞা চাপিয়েছে তাঁর বিদেশ যাত্রায়। তাঁকে অনুমতি ছাড়া দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এরপরই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আবেদন জানান। তিনি জানিয়েছিলেন যে তিনি এক সপ্তাহের জন্য যেতে চাইছেন চিকিৎসার জন্য। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে। আদালত জানায়, অভিষেকের মামলা তালিকায় যত নম্বরে রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। সম্ভব নয় দ্রুত শুনানি। এবার ফের সেই মামলায় ধাক্কা খেলেন তিনি। এবারও খারিজ করা হলো দ্রুত শুনানির আবেদন। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিদেশ যাত্রার অনুমতি পান কিনা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। কী হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top