• Home
  • জেলার খবর
  • ভোটযুদ্ধের লড়াই তুঙ্গে! অভিষেকের বৈঠক থেকে শুভেন্দুর সভা, নজর থাকবে রাজ্যবাসীর

ভোটযুদ্ধের লড়াই তুঙ্গে! অভিষেকের বৈঠক থেকে শুভেন্দুর সভা, নজর থাকবে রাজ্যবাসীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে চলছে সকল দলের প্রচার ও ঘুঁটি সাজানো পর্ব। বলা ভালো, প্রতিনিয়তই একজন শাসক থেকে বিরোধী, দুই শিবিরই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শনিবারও তার ব্যতিক্রম হবে না। একদিকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সকল বিএলএদের নিয়ে বৈঠকে বসবেন। আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করবেন। সুতরাং বাংলা যে প্রতিনিয়ত যুদ্ধের ময়দানে পরিণত হচ্ছে, তা বলাই বাহুল্য।

শনিবার দলের সকল বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও শুধু বিএলএ নয়, দলীয় কর্মীদের নিয়েও বৈঠক করবেন ঘাসফুল শিবিরের সেনাপতি। সেক্ষেত্রে গোটা রাজ্যের নজর থাকবে যে তিনি কি নির্দেশ দেন স্পেশাল ইনটেন্সিভ রিভিশনকে (এসআইআর) ঘিরে। ভোটের আগে কি স্ট্র্যাটেজি দলের? সেটাই এখন বড় প্রশ্ন।

অন্যদিকে বাঁকুড়া জেলার ওন্দাতে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা। যদিও প্রথমে তিনি সাক্ষাৎ করবেন দলের নেতা তাপস বারিকের সঙ্গে। এরপর দুপুর নাগাদ যোগ দেবেন প্রতিবাদ মিছিলে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে আজ বড় কিছু ঘোষণা করলেও করতে পারেন নন্দীগ্রাম বিধায়ক। সুতরাং এক্ষেত্রে সকলেরই নজর থাকবে তিনি কি বলেন, সেটার উপর।

সুতরাং এটা বলা যায় যে চলতি বছরের বিধানসভা ভোটকে ঘিরে এক আলাদা উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহল সহ গোটা রাজ্যে। এবারে বাজিমাত কে করবে? ফের কি বিপুল সংখ্যার আসন নিয়ে বাংলার মসনদে বসবে তৃণমূল কংগ্রেস নাকি এবার তাদের ক্ষমতাচ্যুত করবে গেরুয়া শিবির? তা বলবে সময়।

Releated Posts

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top