• Home
  • জেলার খবর
  • ফের রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিতের, পাল্টা দিল কুনাল

ফের রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিতের, পাল্টা দিল কুনাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই যুদ্ধের ময়দানের রূপ ধারণ করছে পশ্চিমবঙ্গ, তার মাঝেই ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার ‘পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুবসমাজ’ সংগঠনের সাংবাদিক বৈঠকে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানেই এমন মন্তব্য করেন। যদিও এর পাল্টা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারও।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি মনে করি এই সরকার ক্ষমতায় রয়েছে আইনগতভাবে। আশা করছি কিছু কেলেঙ্কারি ফাঁস হবে এর মধ্যেই। তখন ফের ওঠানো হবেই জোরদার আওয়াজ। আমি মনে করি যে সেই কেলেঙ্কারি যখন ফাঁস হবে, তখন ৭২ ঘণ্টার বন্ধ ডাকা উচিত।” এরপরই রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তোলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “যতক্ষণ না পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যতক্ষণ না জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন, ততক্ষণ পর্যন্ত চলা উচিত বিক্ষোভ।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা দেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিজেপি সাংসদকে পাল্টা দেন। নিজের অবস্থানে কুনাল ঘোষ বলেন, “সিবিআইয়ের কাছে যান যদি আপনার কাছে অভিযোগ থাকে।” এরপরই তিনি কটাক্ষ করে বলেন, “রাষ্ট্রসঙ্ঘে যান রাষ্ট্রপতি শাসনের দাবিতে। পুরনো কথা ওগুলো। তৃণমূল কংগ্রেসের পাশে আছে রাজ্যবাসী।” এবার দেখার বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি করেছেন, তা আগামীদিনে হয় কিনা ভোটমুখী বাংলায়। এই মুহূর্তে এই প্রশ্নই ঘোরাফেরা করছে গোটা রাজ্যে।

Releated Posts

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top