• Home
  • দেশ
  • বিজেপিকে পরাস্ত করতে ফের এক হচ্ছে আপ-কংগ্রেস

বিজেপিকে পরাস্ত করতে ফের এক হচ্ছে আপ-কংগ্রেস

Image

দেবজিৎ মুখার্জি: ফের কি একে অপরের হাত ধরতে চলেছে আম আদমি পার্টি ও কংগ্রেস? চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে গেরুয়া শিবিরকে পরাস্ত করতে ফের এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দলের তরফ থেকে। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ হইচই করেছে। বলা ভালো, রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে দুই দলের একজোট হয়ে লড়াই করা।

কাউন্সিলর ভোটের পর চলতি মাসের ২৯ তারিখে চণ্ডীগড়ের মেয়র নির্বাচন। বিজেপির কাউন্সিলরের সংখ্যা ১৮। অন্যদিকে আপের ঝুলিতে ১১ এবং কংগ্রেসের ঝুলিতে ৬ জন কাউন্সিলর। অর্থাৎ আপ ও হাত শিবির মিলিয়ে দাঁড়াচ্ছে ১৭ জন কাউন্সিলর। অন্যদিকে ভোট দেওয়ার অধিকার রয়েছে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারিরও। 

সেক্ষেত্রে তিনি যদি আপ-কংগ্রেস জোটকে ভোট দেন, তাহলে দুই শিবিরের ঝুলিতেই থাকবে ১৮ জন কাউন্সিলর আর তেমনটা হলে করা হবে লটারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোপন ব্যালটের পরিবর্তে ভোট হবে প্রকাশ্যে এবং সেক্ষেত্রে অল্প সম্ভাবনা রয়েছে ক্রস ভোটিংয়ের। জোটে মেয়র পদে লড়বে আপ এবং সিনিয়র ডেপুটি ও ডেপুটি মেয়র পদে লড়বে কংগ্রেস।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কেন দুই দলের একে অপরকে দরকার? আপের বক্তব্য, “বিজেপিকে হারাতে হলে একজোট হওয়া ছাড়া কোনও রাস্তা নেই। তবে এটাই শেষবার আমরা কংগ্রেসের হাত ধরছি।” অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, “আমরা নিরুপায়। এখন এখানে যদি আমরা ওদের সমর্থন না করি, তাহলে সংবাদমাধ্যমই বলবে যে বিজেপিকে সমর্থন করছি আমরা।” যে বিষয়টি রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হল যে কদিন আগে দু’পক্ষই দাবি করেছিল যে তারা কোনদিন একসাথে লড়াই করবে না। কিন্তু ফের তারা এক হল।

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top