দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন দিল্লির প্রাক্তন শাসকদল আম আদমি পার্টির নেতা, তথা সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালের সাথ। সমাজমাধ্যমে একটি পোষ্টের দ্বারা তিনি দিদির পাশে দাঁড়ানোর কথা জানান।
এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “এক অত্যন্ত কঠিন লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বেশ গুরুত্বপূর্ণ ভারতের গণতন্ত্রের জন্যও।” এছাড়াও দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফ থেকে দাবি করা হয় যে নানা প্রতিষ্ঠান, এমনকি নির্বাচন কমিশনকেও কাজে লাগিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয়ের সম্মুখীন হবেন এই লড়াইয়ে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে দেখা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস বাদ দিয়ে ইন্ডিয়া জোটের সকল শরিক তৃণমূল কংগ্রেসের পাশে। অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে সহ সকলেই আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন বাংলায় প্রচারেও এসেছেন সরাসরি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এবারও ঘাসফুল শিবির ক্ষমতা ধরে রাখতে সফল হয় কিনা বাংলায়।



By










