• Home
  • জেলার খবর
  • মিঠুনের রোড শোতে ডিউটি করতে এসে মৃত্যু এক রাজ্য পুলিশ কনস্টেবলের

মিঠুনের রোড শোতে ডিউটি করতে এসে মৃত্যু এক রাজ্য পুলিশ কনস্টেবলের

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: বারাবনিতে বিজেপির রোড শোতে ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু এক রাজ্য পুলিশ কনস্টেবলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহল ও স্থানীয় প্রশাসনের উপর।

শনিবার বারাবনিতে বিজেপির রোড শোতে উপস্থিত ছিলেন তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। অজস্র পুলিশ কর্মী মোতায়েন ছিলেন দোমোহনি কেলেজোড়া রাস্তায়। পুরুলিয়ার পুঞ্চা এলাকার বাসিন্দা কনস্টেবল বিজয় সিং তাঁদের মধ্যেই ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্র মারফত জানা যায় যে তিনি সেদিন দুপুর প্রায় ৩টে নাগাদ ডিউটি করার সময়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে শীঘ্র কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অতিরিক্ত ঘাম ও বুকে ব্যথার অভিযোগ জানালে। সেখানে ডাক্তার অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন তাঁর শারীরিক অবস্থা চিন্তাজনক দেখে। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করা হয় তাঁকে।

এই খবর নিমেশে পৌঁছে যায় বারাবনি থানায় ও মৃতের পরিবারে। রবিবার তাঁর দেহের ময়নাতদন্তের কাজ শেষ হয় আসানসোল জেলা হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা ছিল বিজয়ের এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন গতবছরও। তবে কেউ ভাবতে পারেনি যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top