• Home
  • বিনোদন
  • অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোয়ে হেনস্তা, ইনস্টাতে ঘটনা জানালেন মিমি

অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোয়ে হেনস্তা, ইনস্টাতে ঘটনা জানালেন মিমি

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ফের শিরোনামে বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁয় এক অনুষ্ঠানে দেরি করে আসায় তাঁকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ। নিজের ইনস্টাগ্রাম থেকে পুরো ঘটনাটি তুলে ধরেন টলি তারকা। থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। যদিও উদ্যোক্তারা মিমির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং পাল্টা তারকা অভিনেত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

জানা গিয়েছে, রবিবার একটি অনুষ্ঠান ছিল বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে। সেখানে তিনি নির্ধারিত সময়ের থেকে ঘন্টাখানেক পরে পৌঁছান এবং মঞ্চে ওঠেন। কিন্তু পারফরম্যান্সের মাঝেই তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, তিনি দেরিতে এসেছেন বলে পারফর্ম করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, মিমির আরো অভিযোগ, অনেকে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তাঁদের সরিয়ে দেওয়া হয়। টলি অভিনেত্রীর বক্তব্য, এটি অসম্মানজনক এবং এই নিয়ে এখন থেকে সরব না হলে আগামীদিনে আরো অনেক তারকার সঙ্গে ঘটবে। তদন্ত নামা হয়েছে পুলিশের তরফ থেকে।

অন্যদিকে, উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পৌঁছানোর কথা ছিল অভিনেত্রীর। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টা নাগাদ, যাতে ধৈর্য ভাঙ্গে জনতার এবং তিনি মঞ্চে উঠলে তাঁকে আর করতে দেওয়া হয়নি পারফর্ম। পাশাপাশি, এর সঙ্গে আরও একটি অভিযোগ শোনা যাচ্ছে রে তনয় শাস্ত্রী নামে নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের এক সদস্য মঞ্চ থেকে নামিয়ে দেন মিমিকে মিমিকে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলা হয়নি।

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top