• Home
  • বিনোদন
  • আরিয়ান কি পারবে নিজের রেকর্ড ভাঙতে?

আরিয়ান কি পারবে নিজের রেকর্ড ভাঙতে?

Image

হাফিজুর রহমান: চোখ ধাঁধানো সাফল্যের পর আরিয়ানের ব্যাপারে নানা কথা বাজারে ভাসছিলো। নেটফ্লিক্সের ‘ব্যা-ড-স অফ বলিউড’এর রেকর্ড ব্রেকিং সাকসেসের পর দেশের সব ওটিটি চ্যানেলের পাশে বিদেশী চ্যানেলগুলিও আরিয়ানকে সই করানোর প্রতিযোগিতায় আদা-জল খেয়ে নেমে পড়েছিল। ওদিকে আরিয়নের তরফ থেকে কোনও খবর পাওয়া যাচ্ছিল না। নেটক্লিক্সের শত্রুজিতের কাছ থেকে খবর আসে আরিয়ান নেটক্লিক্সে কোনও কাজ করছেনা।

রেড চিলিসের সঙ্গে যোগাযোগ করে বহু কষ্টে জানতে পারি যে আরিযান স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত। ব্যাস এরপর একদম স্পিকটিনট। মুস্কিল আসান পুরনো বন্ধু সাংবাদিক পিটার মার্টিস খবর দিল আরিয়ান ব্যস্ত স্ক্রিপ্ট লিখতে। এবার আর ওয়েব সিরিজ নয়, বড় পরদায় আসছে আরিয়ানের লেখা/নির্দেশনায় শাহরুখের ফিল্ম। আরিয়ানের সাফল্যর রহস্য, হাইপ নয়, শাহরুখের ছায়া হয়ে নয়, বরং নিজের ক্ষমতাতে বিশ্বাসী এই তিরিশ ছুইছুই তরুণ।

এই বছরের শেষে মুক্তি পাচ্ছে শাহরুখের ফিল্ম ‘কিং’ আর আগামি ২৭এর শেষে আরিয়ান খানের লেখা/নির্দেশনায় অভিনয় করেছেন বলিউডের বাদশা শাহরুখ। আপনদের কাছে প্রস্ন রইলো যে আরিয়ান কি পারবে নিজের রেকর্ড ভাঙতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top