• Home
  • খেলা
  • “সরকার বললে আমরাও যাবো না” বাংলাদেশের পাশে দাঁড়ালেন নকভি

“সরকার বললে আমরাও যাবো না” বাংলাদেশের পাশে দাঁড়ালেন নকভি

Image

নিউজ ডেস্ক: যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। কীসের কথা বলা হচ্ছে এখানে? বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লে যে পাকিস্তান হুংকার দেবে, সেটা প্রথম থেকেই স্পষ্ট ছিল আর ঠিক সেটাই হলো। একরকম হুংকার দিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর অবস্থান, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াটা অন্যায় এবং পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে যদি সরকারের তরফ থেকে অনুমতি মেলে। 

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মহসিন নকভি বলেন, “প্রথম থেকেই আমরা বলে আসছি যে অন্যায় হচ্ছে বাংলাদেশের সঙ্গে। যেভাবে সম্ভব ওদের খেলাতে হবে বিশ্বকাপে। ওরা বড় অংশীদার বিশ্বকাপের। ওদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না।” এরপরই হুংকারের সুরে পাক বোর্ডের প্রধান বলেন, “যদি পাক সরকার বলে, তাহলে আমরাও খেলতে যাব না। তাহলে ২২ নম্বর দল তৈরি করুন আপনারা। এই সিদ্ধান্তটা সরকারকেই নিতে হবে এবং আমরা তাদের সঙ্গে কথা বলব।”

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর বক্তব্য, “এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত পাকিস্তানের। এখন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, তাহলে বড় বিপদে পড়বে এই বিশ্বকাপ। এটা আমি আগেও বলেছি যে বাংলাদেশ যখন কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তা করেই ছাড়ে। আইসিসি, বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন, ওরা প্রমাণ করে দিয়েছে যে ভারত নিরাপদ নয় বাংলাদেশের জন্য। এখন সময় এসেছে পাকিস্তানের কিছু করার। আর ভালো সুযোগ আসবে না এর থেকে। এই বিশ্বকাপ শেষ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তা বয়কট করে।”

Scroll to Top