• Home
  • জেলার খবর
  • কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কলকাতা হাই কোর্ট গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কী কারনে আদালত গেলেন তিনি? ‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার সাংসদের বক্তব্য, “আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়। তারপরও কেন দরকার পড়ছে নমুনা সংগ্রহের?” মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আগামী ২৯ তারিখ। 

অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে তাঁকে ‘ডিজে বাজানো হবে’ বলতে শোনা গিয়েছে। বিষয়টি নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তরজাও অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল তাঁর এই মন্তব্যকে ঘিরে। লাগাতার তৃণমূলকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল গেরুয়া শিবিরের। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন জনৈক ব্যক্তি। সেই মামলার এখন তদন্ত করছে সিআইডি। সম্প্রতি ডায়মন্ড হারবার সাংসদের বাড়িতে তলবের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী তিনি হাজিরা দেন। সম্প্রতি সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায়। মঙ্গলবার তাতে রাজি হয় বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।

বিচারকের তরফ থেকে নির্দেশনামায় জানানো হয় যে আগামী ৩০ জুন বিকেলে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন মামলার তদন্তকারী অফিসার ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় যে শুনানিতে কী বলা হয় আদালতের তরফ থেকে। আরও বিপাকে পড়েন কিনা তিনি, সেদিকেই এখন নজর সকল রাজ্যবাসী সহ রাজনৈতিক মহলের।

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আর্থিক সাহায্য ঘোষণা শুভেন্দুর

তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top