• Home
  • দেশ
  • “পুনঃপরীক্ষায় ভুল শুধরে নেওয়া হয়েছে” স্বীকার করলেন ধর্মেন্দ্র প্রধান

“পুনঃপরীক্ষায় ভুল শুধরে নেওয়া হয়েছে” স্বীকার করলেন ধর্মেন্দ্র প্রধান

Image

দেবজিৎ মুখার্জি: পদত্যাগ না করলেও বুধবার ফের নিট পরীক্ষার আয়োজনে খামতির কথা স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সাফ কথা, প্রথমবার কিছু ভুল থাকলেও দ্বিতীয়বার তা শুধরে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এই দাবিও করেন যে দ্বিতীয়বারের পরীক্ষায় কোনও সমস্যা হয়নি। পাশাপাশি, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কি ভূমিকা ছিল, তাও তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 

চলতি বছরের নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল জাতীয় রাজনীতিতে। কংগ্রেস সহ বাকি বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। রাজ্যের নানা প্রান্তে ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের ইস্তফার দাবি। তবে পুনঃপরীক্ষার আগে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে, যার জেরে সুষ্ঠুভাবে শেষ হয় এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। 

বুধবার প্রথমবার নিট পরীক্ষার আয়োজনে যে ত্রুটি ছিল তা স্বীকার করে নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি স্বীকার করছি যে আমরা ভুল করেছি অতীতে। তবে সেই সমস্ত ভুলত্রুটি আমরা শুধরেও নিয়েছি।’’ তিনি আরও বলেন, “কোনও সমস্যা হয়নি পুনঃপরীক্ষায়। নিট পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি আমার বার্তা, ইতিবাচক থাকুন এবং আস্থা রাখুন সরকারি ব্যবস্থার উপর। অনেককিছু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা সঠিক পথে এনেছি ব্যবস্থাকে।”

প্রসঙ্গত, সম্প্রতি এই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধান একহাত নিয়েছিলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে। তিনি বলেছিলেন, “প্রশ্ন করার অধিকার রয়েছে বিরোধী দলের। কিন্তু পরীক্ষার তিনদিন আগে কোটায় একটি কর্মসূচি করেন রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের ভয় দেখাতে, তাঁদের প্রস্তুতি নষ্ট করতে।” এরপরই তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, “রাহুল গান্ধী চেয়েছিলেন ব্যর্থ হোক দ্বিতীয়বারের পরীক্ষাটিও।” দায়ভার গ্রহণ করেও তাঁর অভিযোগ, কংগ্রেস যে রাজনীতি করছে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে, তা ঘৃণ্য এবং সমাধানের পরিবর্তে চলছে কটুক্তি ও অভিযোগের রাজনীতি। তিনি বলেন, “ব্যবস্থার উন্নতির ব্যাপারে আমার চোখে একটিও গঠনমূলক পরামর্শ পড়েনি রাহুল গান্ধী বা কংগ্রেসের থেকে।”

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

মোদির ইনিংস শেষ

ব্যবসায়ী ঠিক জানে কোন সময় হাওয়া বদলে ফেলতে হয়, বাকিটা বললাম না। পারলে বুঝে নিন।

ByByHafizur Rahaman Jun 25, 2026

ফের পাকিস্তানের দাবি খারিজ ভারতের, সক্রিয় রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমানই

ফের শত্রুদেশ পাকিস্তানের দাবি খারিজ করল ভারত। তাদের তরফ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’এ তারা…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মধ্যপ্রদেশে জমি কেলেঙ্কারি, অভিযোগ মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে

অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে, তাঁর পরিবারের সদস্যরা, একাধিক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন। এখানেই…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top