• Home
  • দেশ
  • ফের বিতর্কিত মন্তব্য কৈলাশের, নিন্দা কংগ্রেসের

ফের বিতর্কিত মন্তব্য কৈলাশের, নিন্দা কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: ফের বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, তথা বর্ষীয়ান বিজেপি নেতা, কৈলাশ বিজয়বর্গীয়। গত রবিবার ইন্দোরে এক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চে তিনি বলেন, এমন বৈষম্যমূলক মানসিকতা রাখা উচিত নয় তাঁদের, যাঁরা সুবিধা নিচ্ছেন রাজ্য সরকারের নানা প্রকল্পের। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক ও রাজনৈতিক তরজা। গেরুয়া শিবিরকে একহাত নিয়েছে বিরোধী দল কংগ্রেস।

গত রবিবার ইন্দোর ১ বিধানসভা কেন্দ্রে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেখানে ২.৩৯ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণার পাশাপাশি ভূমিপুজো করেন ১০টি প্রকল্পের। নিজের বক্তব্যে তিনি বলেন, “এখানে হিন্দু-মুসলিম সব ভাইয়েরাই থাকেন। কিন্তু আমাদের কাফির (অবিশ্বাসী) বলেন অনেক মুসলিম ভাই। যদি আমরা কাফিরই হই, তাহলে হাঁটবেন না আমাদের বানানো রাস্তায়।” শুধু তাই নয়, তিনি আরো বলেন, “যদি আপনাদের বাড়িতে লাডলি বেহনা বা লাডলি লক্ষ্মী প্রকল্পের টাকা পৌঁছায়, তাহলে সেটাও নেবেন না।” যদিও তক্ষুনি তিনি স্পষ্ট করে দেন, “কারও সঙ্গে বৈষম্য করে না সরকার এবং তাঁরা চলেন ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে। কেউ ভোট না দিলেও তাঁদের উন্নয়ন করে যাবে সরকার।”

কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিঙ্ঘার বলেছেন, “রাস্তাঘাট তৈরি হয় সাধারণ মানুষের করের টাকায়, কোনও রাজনৈতিক দলের সম্পদে নয়।” তাঁর আরও অভিযোগ, উন্নয়নকে ধর্মের সঙ্গে জুড়ে দিয়ে বিজেপি নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে বিভক্ত করার চেষ্টা করছেন সমাজকে এবং মানসিক চাপ সৃষ্টি করছেন নাগরিকদের উপর।

Releated Posts

ফের পাকিস্তানের দাবি খারিজ ভারতের, সক্রিয় রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমানই

ফের শত্রুদেশ পাকিস্তানের দাবি খারিজ করল ভারত। তাদের তরফ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’এ তারা…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মধ্যপ্রদেশে জমি কেলেঙ্কারি, অভিযোগ মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে

অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উজ্জয়িনীর মহাকাল মন্দিরের আশেপাশে, তাঁর পরিবারের সদস্যরা, একাধিক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন। এখানেই…

ByByHafizur Rahaman Jun 24, 2026

রাম মন্দিরে চুরি: সরকারকে অন্তর্বর্তিকালীন রিপোর্ট জমা সিটের

রাজ্য সরকারের কাছে তাদের অন্তর্বর্তিকালীন রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ১৫০ পাতার এই রিপোর্টটি তাদের তরফ…

ByByHafizur Rahaman Jun 24, 2026

“মরিয়া চেষ্টা ব্যর্থতা আড়ালের” আসিফকে পাল্টা রণধীরের

“মরিয়া চেষ্টা ব্যর্থতা আড়ালের” পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের মন্তব্য নিয়ে এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top