• Home
  • দেশ
  • অখিলেশের কার্যালয়ে চলল যোগী সরকারের বুলডোজার

অখিলেশের কার্যালয়ে চলল যোগী সরকারের বুলডোজার

Image

দেবজিৎ মুখার্জি: ইউপি রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা। যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার চলল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টির প্রধান, অখিলেশ যাদবের কার্যালয়ে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতেই এই বুলডোজার অভিযান চলে। এই প্রসঙ্গে পুরসভার শীর্ষকর্তা সীমা সিংয়ের বক্তব্য, “আগেই নোটিস জারি করা হয়েছিল দফতরটি খালি করার জন্য। ১৫ দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওখানে একটি রাজনৈতিক দলের অফিস ছিল। তা ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য ওই জমিটি মুক্ত করা। একটি সরকারি কলেজ নির্মাণের ব্যবস্থা করা হবে ওই অঞ্চলে।”

প্রসঙ্গত, দপ্তরটি রয়েছে সীতাপুরের টাউন হল চত্বরে। অভিযোগ, ২০০৫ সালে বেআইনিভাবে সেই জমি নেওয়া হয়েছিল সমাজবাদী পার্টির জন্য। সেই বরাদ্দ করা হয় তৎকালীন পুরপরিষদের চেয়ারম্যান রাধেশ্যাম জয়সওয়ালের সময়ে। প্রশাসনের দাবি, জায়গাটি দেওয়া হয়েছিল বার্ষিক মাত্র ১০০ টাকা ভাড়ায়। পরে পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আইনি নিয়ম মেনে সেই প্রক্রিয়া হয়নি। অভিযোগ, এরপর বরাদ্দ বাতিল করা হলেও দলীয় কার্যালয় সেখানে চলছিল।

গত ৮ জুন একটি নির্দেশ দেওয়া হয় জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের তরফ থেকে এবং সেখানে বলা হয় ১৫ দিনের মধ্যে ভবনটি খালি করার কথা। জানা গিয়েছে, দলীয় নেতৃত্ব দফতরটি ফাঁকা করে দেওয়া হয় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই। এরপর সোমবার সকালে সেখানে ৪টি বুলডোজার নিয়ে পৌঁছয় প্রশাসন এবং অল্প সময়ের মধ্যেই গোটা কাঠামো ভেঙে ফেলা হয়। এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে।

Releated Posts

“ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ” ভারতকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

খোয়াজা আসিফ বলেন, “জল হল আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত। যদি সিন্ধু নিয়ে ভারতের পদক্ষেপে আঘাত আসে, তাহলে…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top