• Home
  • খেলা
  • কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

Image

নিউজ ডেস্ক: নয়বারের চেষ্টার পর বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় নিশ্চিত করল মিশর। সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের ফলাফল ৩-১। বলা ভালো, এদিন তাদের খেলা ছিল দেখার মতো। যেভাবে প্রথমে গোল খেয়ে তারা পরপর গোল দেয়, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকারা। 

ম্যাচটি খেলা হয় ভ্যানকুভারের বিসি প্লেস ভ্যানকুভারে। ম্যাচের প্রথম কয়েকটি মিনিট মিশরের সাথে সমান তালে আক্রমণ করে নিউজিল্যান্ড। ১৫ মিনিটে তারা পায় তাদের প্রথম গোল। দলকে এগিয়ে দেন সার্মান। এরপর সমতা ফেরাতে মরিয়া মিশর গতি বাড়ায় আক্রমণের। কাউন্টার অ্যাটাক করতে শুরু করে তারা। তবে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি। একাধিকবার কাছাকাছি যাওয়া সত্ত্বেও গোল করতে পারেনি তারা। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে কিউইরা। 

দ্বিতীয়ার্ধেও মরিয়া চেষ্টা করা শুরু করে মিশর। অবশেষে ৫৮ মিনিটের দলকে ম্যাচে ফেরান জিকো। এরপর নিউজিল্যান্ডের চাপ বাড়ে যখন ৬৭ মিনিটে মিশরকে দ্বিতীয় গোল পাইয়ে দেন সালাহ। নিউজিল্যান্ডের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচে ফেরা। কিন্তু কোনোভাবেই তারা ভেঙে উঠতে পারেনি মিশরের ডিফেন্স। ৮২ মিনিটে মিশরকে তৃতীয় গোলটি পাইয়ে দেন ট্রেজিগুয়েট। অবশেষে ম্যাচ নিজেদের নামে করার পর আনন্দে মেতে ওঠেন মিশরের ফুটবলাররা। ম্যাচ শেষ হয় ৩-১ ফলাফলে। প্রসঙ্গত, নিজেদের গ্রুপে এই মুহূর্তে মিশর রয়েছে শীর্ষস্থানে এবং নিউজিল্যান্ড চতুর্থ স্থানে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বে নিজেদের অন্তিম ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে তারা।

Releated Posts

ফের চমকে দিল কাবো ভার্ডে, এবার ড্র উরুগুয়ের বিরুদ্ধে

উরুগুয়ের বিরুদ্ধে তারা ম্যাচ শেষ করলো ২-২ গোলে। উরুগুয়ের তরফ থেকে অ্যাটাকিং ফুটবল আসলেও তারা যেভাবে পাল্টা দিয়েছে,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

দশজনের বেলজিয়ামকেও হারাতে পারল না ইরান

যদিও দেখার মতো বিষয় ছিল ১০জন প্লেয়ার নিয়ে খেলেও বেলজিয়াম রীতিমতো ছড়ি ঘুড়িয়েছে ইরানের উপর। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের এক…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সৌদিকে গুঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

ম্যাচের ফলাফল ৪-০। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন সৌদি আরব কোনভাবেই দাঁড়াতে পারেনি স্পেনের আক্রমত্বক ফুটবলের সামনে। রীতিমতো হাবুডুবু…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“আরও একটি বড় সিরিজ হতে চলেছে” ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন গিল

শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top