• Home
  • জেলার খবর
  • “রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: “রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের” পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, উন্নয়নের নয়া গতি রাজ্যে এসেছে। শুধু তাই নয়, আগের সরকারকে খোঁচা দিয়ে তিনি এই দাবিও করেন যে তাদের দুর্নীতির প্রভাব কাটিয়ে বিজেপি সরকার কাজ করছে দ্বিগুণ গতিতে।

শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি সভার আয়োজন করা হয় পদ্ম শিবিরের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হন। বলা ভালো, এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো। মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমে প্রধানমন্ত্রী বাবা তারকেশ্বরকে প্রণাম জানিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনির দ্বারা নিজের বক্তব্য তুলে ধরা শুরু করেন।

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের এবং নয়া গতি এসেছে উন্নয়নের। তাঁর বক্তব্য, বর্তমান সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে আগের সরকারের শাসনকালীন তৈরি হওয়া দুর্নীতির প্রভাব কাটিয়ে। তিনি এই দাবিও করেন যে এগিয়ে চলেছে নানা ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে। প্রসঙ্গত, এদিন সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার দেখার বিষয় যে প্রধানমন্ত্রী যে প্রকল্প ও উন্নয়নের বার্তা দিচ্ছেন, তা শেষ পর্যন্ত কোনদিকে যায়। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top