• Home
  • জেলার খবর
  • “পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: “পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল” পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, মঞ্চ থেকে কংগ্রেসকেও কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, আজকের পশ্চিমবঙ্গ হতো না যদি না থাকতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হাল তো ছেড়েই দিয়েছিল কংগ্রেস।

শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি সভার আয়োজন করা হয় পদ্ম শিবিরের তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শুনতে এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হন। বলা ভালো, এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো। মঞ্চ থেকে তিনি ইতিহাস তুলে ধরার পাশাপাশি বিশাল প্রশংসা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার। 

মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমে প্রধানমন্ত্রী বাবা তারকেশ্বরকে প্রণাম জানিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনির দ্বারা নিজের বক্তব্য তুলে ধরা শুরু করেন। এরপর তুলে ধরেন বাংলার ইতিহাসের কথা। তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।” এরপর কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “ষড়যন্ত্র হয়েছিল পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার। তা হতে দেননি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের পশ্চিমবঙ্গ হতো না যদি তিনি না থাকতেন সেদিন। কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছিল।” এবার দেখার বিষয় যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলগুলি কি বলে।

Scroll to Top