• Home
  • জেলার খবর
  • “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি” পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারকেশ্বরের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, হিন্দু নিধনের কথাও মনে করিয়ে দেন রাজ্যের বর্তমান সর্বোচ্চ নেতা। এখানেই শেষ নয়, আগের সরকারগুলিকে তিনি কটাক্ষও করেন এবং দাবি করেন যে পশ্চিমবঙ্গ দিবসকে তারা সরকারিভাবে পালন করেনি। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১৯৪৭ সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে মহাসম্মেলন হয়েছিল তারকেশ্বরে। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল, পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করার। এখন ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা। বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ শরণ নিতে চেয়েছিল ভারতমাতার আশ্রয়ে।” 

তাঁর কথায়, ওই বছরই পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখার ব্যবস্থা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন আইনসভার সদস্য ২১ জনের বিরুদ্ধে ভোট দিয়ে। কিন্তু সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূলের সরকার। তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করছে তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে।” এদিনের সভায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো।

এবার দেখার বিষয় যে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস শুভেন্দু অধিকারীর এই  মন্তব্য প্রসঙ্গে কি বলে। কী হতে চলেছে এবার? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য বুঝিয়ে দেন যে রাজ্যের আগের শাসকদলগুলি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেনি। 

Releated Posts

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top