• Home
  • জেলার খবর
  • আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরার পর তাঁকে দেখা যায় আলিপুর আদালতের এক আইনজীবীর চেম্বারে ঢুকতে। খবর জানাজানি হতেই চেম্বারের বাইরে জড়ো হন একাধিক আইনজীবী ও কোর্টে আসা মানুষ। অনেকের হাতেই ডিম ছিল। জানলার সামনে দাঁড়িয়ে কেউ বলেন, “একবার বাইরে আসুন, নাহলে ঢুকতে দিন আমাকে। কিছুই করবো না।” আবার কাউকে ব্যঙ্গ করে বলতে শোনা যায়, “বেরিয়ে আসুন, মেসিকে দেখতেই তো এসেছি।” পরিস্থিতি ধীরে ধীরে উগ্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের বক্তব্য, অভিযুক্তকে আশ্রয় দেওয়া অনুচিত এবং বাইরে বের করে দিতে হবে অরূপ বিশ্বাসকে। জানা যায়, উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় তিনি যেই ঘরে ছিলেন, তার আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও বাইরে যাঁরা ছিলেন, সরানো যায়নি তাঁদের। তাঁদের সাফ কথা, তাঁরা সরবেন না প্রাক্তন মন্ত্রী বাইরে না আসা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top