• Home
  • জেলার খবর
  • চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১ কোটি ৫ লক্ষ টাকা আর্থিক প্রতারণার। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্র মারফত খবর, কলকাতা চারু মার্কেট থানায় তারকা অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি। অভিযোগকারীর বক্তব্য, তাঁর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম নয়া চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে। তবে ছবির কাজ শুরু হয়নি এবং বাস্তবায়িতও হয়নি প্রকল্পটি টাকা নেওয়ার পর।

প্রসঙ্গত, জানা গিয়েছে পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে সোহমের বিরুদ্ধে। তবে ঘটনা প্রসঙ্গে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কোনোরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোহমের তরফ থেকে।

Releated Posts

“একটি মিষ্টি পান আর ১০০ টাকার নোট!” কীভাবে বদলে গেল রফি-ভক্ত পান বিক্রেতা মনিরুদ্দিনের ভাগ্য?

না নিলে কষ্ট পাবেন বলে টাকাটি নিই আমি, বলে চোখ মোছেন মনিরউদ্দিন। সাব কোনোদিন আমার দোকানে পা না…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“কাজ এখনও শেষ হয়নি!” জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান করে অবসরের জল্পনা ওড়ালেন নসীরুদ্দীন শাহ্

আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে,…

ByByHafizur Rahaman Aug 2, 2026

ভক্তির নতুন উচ্চতা: ভক্তের ভালোবাসায় কীভাবে তৈরি হলো ‘রফি মন্দির’?

বানিয়ে গল্প বলছিনা, এক ভক্ত তার পাগলামো কে কি উচ্চতায় নিয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে তার প্রমাণ…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top