• Home
  • জেলার খবর
  • “দরজা খোলা কংগ্রেসের” তৃণমূল কর্মীদের আহ্বান অধীরের

“দরজা খোলা কংগ্রেসের” তৃণমূল কর্মীদের আহ্বান অধীরের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: “দরজা খোলা কংগ্রেসের” বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যাঁরা ঘাসফুল শিবিরের হয়ে দীর্ঘদিন কাজ করছেন ও অংশ নিয়েছেন ভোটের লড়াইয়ে এবং সম্মুখীন হয়েছেন বিভিন্ন প্রতিকূলতার, তাঁদের জন্য দরজা খোলা হাত শিবিরের। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যা তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে দরকার বৃহত্তম বিরোধী ঐক্য তৈরি করে তোলা। 

চলতি বছরে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। চরম পর্যায়ের ভাঙন দেখা গিয়েছে দলে। পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছেছে যে যে সংগঠন তিনি দীর্ঘদিন লড়াই করে গড়েছেন, তাই এখন টিকিয়ে রাখা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দল।

এই আবহে ঘাসফুল শিবিরের কর্মীদের আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা তৃণমূলের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অংশ নিয়েছেন ভোটের লড়াইয়ে এবং বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন দলের জন্য, তাঁদের জন্য উন্মুক্ত কংগ্রেসের দরজা।” তাঁর দাবি, এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তোলা দরকার তৃণমূল ও বিজেপি, দুজনের বিরুদ্ধে। তিনি বলেন, “রাজ্যে গণতান্ত্রিক রাজনৈতিক পরিসর রক্ষা করতে এক মঞ্চে আসতে হবে বিরোধী শক্তিগুলিকে।” তিনি মনে করেন বাংলার রাজনৈতিক সংস্কৃতির আরও সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সমন্বয় না হয় বিরোধী দলগুলির মধ্যে।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top